গোপনীয়তা
Google account ব্যবহার করে পরিচয় যাচাই হয়। আপনার Google password এই সাইট সংগ্রহ করে না।
কী সংরক্ষণ হয়
আপনার account-এর পরিচিতি, নির্বাচিত উত্তর, পরীক্ষার সময়, স্কোর, ব্যবহৃত প্রশ্নের ইতিহাস এবং আপনার পাঠানো প্রশ্নের রিপোর্ট সংরক্ষিত হয়। এগুলো প্রগ্রেস দেখানো, পরীক্ষা চালিয়ে যাওয়া ও প্রশ্ন রিপিট আটকাতে ব্যবহৃত হয়। ফলাফল প্রকাশ্যে দেখানো হয় না।
উত্তরের স্থানীয় কপি
সংযোগ বিচ্ছিন্ন হলে উত্তর সাময়িকভাবে এই ব্রাউজারে রাখা হয়। সেশন জমা হলে স্থানীয় কপি সরানো হয়। শেয়ার করা ডিভাইসে কাজ শেষে account থেকে বের হয়ে যান।
সেবাদাতা
পরিচয় যাচাইয়ে Google Firebase, সাইট ও ডেটা পরিচালনায় Cloudflare ব্যবহৃত হয়। Anek Bangla ফন্ট সাইটের নিজস্ব ফাইল থেকে লোড হয়। সাইটে কোনো বিজ্ঞাপন বা analytics tracker যুক্ত করা হয়নি।
রিপোর্ট ও যোগাযোগ
প্রশ্নের রিপোর্টে password, ব্যক্তিগত নথি বা অন্য সংবেদনশীল তথ্য লিখবেন না। সংরক্ষিত তথ্য মুছে দেওয়ার অনুরোধের জন্য BD Jobs 52-এর যোগাযোগের ব্যবস্থা ব্যবহার করুন।